ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

দেশের গ্যাস মজুদ নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ

২০২৬ এপ্রিল ১৯ ১৭:৪৯:৫৯
দেশের গ্যাস মজুদ নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দেশে বর্তমানে থাকা উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ দিয়ে আনুমানিক ১২ বছর পর্যন্ত সরবরাহ চালানো সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের ১৬তম দিনের অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী জানান, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুদ ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট মজুদ দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

তিনি আরও বলেন, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কার না হলে এবং বর্তমান দৈনিক প্রায় ১,৭০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস ব্যবহার অব্যাহত থাকলে, এই অবশিষ্ট মজুদ দিয়ে প্রায় ১২ বছর সরবরাহ নিশ্চিত করা সম্ভব।

গ্যাস অনুসন্ধান কার্যক্রম সম্পর্কে মন্ত্রী জানান, পেট্রোবাংলার কূপ খনন ও ওয়ার্কওভার মহাপরিকল্পনার আওতায় মোট ৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ২৬টি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কূপগুলোর কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, বাপেক্সের মাধ্যমে ব্লক-৭ ও ৯ এলাকায় ৩,৬০০ কিলোমিটার ২ডি সিসমিক ডাটা সংগ্রহ শেষ হয়েছে এবং বর্তমানে ডাটা প্রসেসিং চলছে। এছাড়া হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা এলাকায় ৩ডি সিসমিক জরিপের প্রস্তুতিও চলছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে