ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

একাধিক প্ল্যাটফর্মের নেতা যোগ দিলেন এনসিপিতে

২০২৬ এপ্রিল ১৯ ১৫:২৩:২৭
একাধিক প্ল্যাটফর্মের নেতা যোগ দিলেন এনসিপিতে

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অঙ্গনে নতুন সমন্বয়ের ইঙ্গিত দিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্মের একাধিক নেতা।

দলটিতে যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ এবং প্রধান সমন্বয়কারী রাফে।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এবং লিগ্যাল সেল সম্পাদক মাহফুজসহ আরও কয়েকজন নেতাও এনসিপিতে যুক্ত হয়েছেন।

রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, “আজ যারা যুক্ত হয়েছেন তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে একই লক্ষ্যে কাজ করেছেন। গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নে আমরা সবাই একসঙ্গে কাজ করব।”

তিনি আরও জানান, নতুন যোগদানকারী নেতাদের দায়িত্ব বণ্টন সম্পর্কে বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।সংবাদ সম্মেলন শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে