মিউচ্যুয়াল ফান্ডে স্বচ্ছতা ফেরাতে বিএসইসির নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতকে আরও যুগোপযোগী ও আধুনিক করতে তথ্য প্রকাশের ফরম্যাট, মানদণ্ড এবং নির্দেশিকা হালনাগাদ করার নতুন উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নতুন ‘মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা-২০২৫’-এর সঙ্গে সংগতি রেখে এই খাতের সার্বিক সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে কমিশনের পাঁচজন দক্ষ কর্মকর্তার সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
বিএসইসির জারি করা সাম্প্রতিক এক আদেশের মাধ্যমে এই বিশেষ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিশনের অতিরিক্ত পরিচালক শেখ মো. লুৎফুল কবিরকে এই কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সুলতানা পারভীন, মো. আতিকুল্লাহ খান, মো. তৌহিদুল ইসলাম সাদ্দাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাগর ইসলাম।
নিয়ন্ত্রক সংস্থা সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ফান্ডের সম্পদ মূল্যায়ন ও তথ্য প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা। এর ফলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়া আরও সহজ হবে এবং পুরো খাতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। বিশেষ করে তহবিল ব্যবস্থাপনা ও রিপোর্টিং ব্যবস্থায় কঠোর তদারকি নিশ্চিত করতেই এই সংস্কারের পথে হাঁটছে কমিশন।
কমিশন সূত্রে আরও জানা গেছে, এই কমিটিকে আগামী ৪০ কার্যদিবসের মধ্যে তাদের পর্যালোচিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নতুন বিধিমালার আলোকে তথ্য প্রকাশের কাঠামো এবং নীতিমালাগুলো বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা গভীরভাবে বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তাবনা তৈরি করবে এই কমিটি।
কমিটির কার্যপরিধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড ট্রাস্ট ডিড তৈরি, ত্রৈমাসিক রিপোর্টিং ও পোর্টফোলিও স্টেটমেন্টের নতুন ফরম্যাট প্রণয়ন এবং ফান্ডের মার্জার বা কনভার্সন সংক্রান্ত সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করা। এর ফলে মিউচ্যুয়াল ফান্ড খাতের নথিপত্র ব্যবস্থাপনায় একটি অভিন্ন ও শক্তিশালী কাঠামো তৈরি হবে।
বাজার বিশ্লেষকদের মতে, ডিসক্লোজার বা তথ্য প্রকাশ ব্যবস্থার আধুনিকায়ন করা হলে বাজারে শৃঙ্খলা ও বিনিয়োগকারীদের আস্থা দুই-ই বাড়বে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে স্বচ্ছতা ফেরাতে বিএসইসি যেসব পদক্ষেপ নিয়েছে, নতুন এই কমিটি গঠন সেই ধারাবাহিকতাকেই আরও বেগবান করবে বলে মনে করছেন তাঁরা।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানিয়েছেন, নতুন বিধিমালায় মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের একটি চমৎকার বিধান রাখা হয়েছে। যদি কোনো ফান্ডের ইউনিটের বাজারমূল্য তার নিট সম্পদমূল্যের (এনএভি) তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তবে ইউনিটহোল্ডারদের স্বার্থে ট্রাস্টি ইজিএম ডাকবে। সেখানে বিনিয়োগকারীদের মতামতের ভিত্তিতে ফান্ডটি রূপান্তর বা অবসায়ন করা হবে। এই সম্পূর্ণ রূপান্তর প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করতেই নতুন নীতিমালা প্রয়োজন, যা এই কমিটি প্রস্তুত করবে।
মামুন/
পাঠকের মতামত:
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের খবর নিয়ে মুখ খুলল ইসলামী ব্যাংক
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.png&w=50&h=35)





