ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

হরমুজে গুলি! ভারতীয় জাহাজ টার্গেট, উত্তেজনা চরমে

২০২৬ এপ্রিল ১৯ ০৯:৫৪:২৮
হরমুজে গুলি! ভারতীয় জাহাজ টার্গেট, উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি ভারতীয় তেলবাহী জাহাজে গুলি চালানোর ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সূত্র। জাহাজ দুটি—‘জগ অর্ণব’ ও ‘সানমার হেরাল্ড’—ইরানি গানবোটের গুলির মুখে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি এবং জাহাজগুলোর বড় কোনো ক্ষতিও হয়নি।

ঘটনার পর ভারত সরকার ইরান-এর রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ জানায় এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলতে থাকায় প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে। তারা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে ‘সামুদ্রিক চুরি’ চালাচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে