আইপিও জালিয়াতির অভিযোগে লাইসেন্স ঝুঁকিতে মার্চেন্ট ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আইপিও প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বড় ধরনের চাপের মুখে পড়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড-এর আইপিও প্রসপেক্টাসে মিথ্যা তথ্য প্রদান ও যথাযথ ডিউ ডিলিজেন্সে ঘাটতির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ কারণে সনদ বাতিলের মতো কঠোর সিদ্ধান্তের মুখে পড়েছে মার্চেন্ট ব্যাংকটি। বাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সুরক্ষার স্বার্থে এমন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশেষ তদন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদেরকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে কিছু শর্তসাপেক্ষে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে।
তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমান। তার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন উপপরিচালক মো. শাহনেওয়াজ এবং সহকারী পরিচালক মো. আতিকুল্লাহ খান। পুরো কার্যক্রম তত্ত্বাবধান করবেন কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।
বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যৎ কার্যক্রম নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের স্বার্থেই এই তদন্ত শুরু করা হয়েছে।
সূত্র বলছে, শেয়ারবাজারের কোনো সদস্য প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের আগে তাদের আর্থিক অবস্থা, গ্রাহক দেনা-পাওনা এবং সম্পদের প্রকৃত চিত্র যাচাই করতে এ ধরনের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের বিষয়ে সুপারিশ দেওয়ার দায়িত্বও থাকবে এই কমিটির ওপর। বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানে স্বচ্ছতা ফেরাতে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নিয়ন্ত্রক সংস্থার আদেশ অনুযায়ী, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬-এর বিধি ৩৩(১) ও ৩৩(২) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৭ক অনুযায়ী এই তদন্ত পরিচালনা করা হচ্ছে।
আদেশ জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
তদন্তে মূলত আইপিও প্রসপেক্টাসে মিথ্যা তথ্য প্রদান, ডিউ ডিলিজেন্সে অবহেলা এবং বিধিমালা লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে এসব কর্মকাণ্ড ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা-২০১৫-এর প্রবিধান ৪৫ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স-১৯৬৯-এর ১৮ নম্বর ধারার লঙ্ঘন হিসেবে চিহ্নিত হয়েছে।
এছাড়া, প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা উচিত কি না সে বিষয়ে সুপারিশ দেবে তদন্ত কমিটি। পাশাপাশি গ্রাহকদের প্রাপ্য ও প্রদেয় অর্থের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তা কমিশনে উপস্থাপন করবে তারা।
প্রতিষ্ঠানটির সর্বশেষ সম্পদ ও দায়ের অবস্থাও যাচাই করা হবে। একই সঙ্গে সিকিউরিটিজ সংশ্লিষ্ট অন্য কোনো আইন বা বিধিমালা লঙ্ঘন হয়েছে কি না, সে বিষয়েও পর্যবেক্ষণ তুলে ধরা হবে প্রতিবেদনে।
বাজার সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কঠোর নজরদারি আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে সহায়ক হবে। এতে ইস্যু ম্যানেজারদের জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর কমিশনের ৯৭৩তম সভায় শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি একমি পেস্টিসাইডস লিমিটেডের আইপিওতে ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিল।
মামুন/
পাঠকের মতামত:
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- মধ্যবিত্তের চাপে নতুন শঙ্কা, সঞ্চয়পত্রের কর বাড়াল সরকার
- ভারতীয় কূটনীতিকের বক্তব্যে প্রতিক্রিয়া শফিকুর রহমানের
- ক্রিকেটারকে তল্লাশির পেছনের তথ্য প্রকাশ করল পুলিশ
- সাংবাদিকদের যুক্তরাষ্ট্র যাত্রা সহজ করতে নতুন উদ্যোগ
- ‘পুশব্যাক’ ইস্যুতে একমত হতে পারেনি দুই দেশ
- টানা দরপতনের পর ঘুরে দাঁড়াল সোনা, কার্যকর নতুন দাম
- ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করলেন জাইমা রহমান
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- সাংবাদিকের প্রশ্নে থামলেন শুভেন্দু, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন
- লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে যা বললো আদ্-দ্বীন কর্তৃপক্ষ
- ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে
- একসঙ্গে ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
- ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতের নতুন দূত
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ইরান ইস্যুতে ইউ-টার্ন? ট্রাম্পের ঘোষণার পর যা হলো
- আদ-দ্বীন ইস্যুতে ড. শফিকুর রহমানের কড়া প্রতিক্রিয়া
- ৭৩ বার দাম পরিবর্তনের পর আবারও কমল সোনা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- কারসাজির অভিযোগে শ্যামপুর সুগারের লেনদেন স্থগিত
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর
- আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সমালোচিত মন্তব্যের পর আবার আলোচনায় মাহাদী
- ব্যবসায়ীদের দাবি মেনে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সর্বোচ্চ ঋণমান বজায় রেখেছে দুই কোম্পানি
- ১১ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজেটের অপেক্ষায় স্থিতিশীল শেয়ারবাজার
- ১১ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের রূপান্তরে বিএসইসির সম্মতি
- নিটল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজেটে বড় পরিবর্তন, নির্দিষ্ট লেনদেনে ‘বিন’ ছাড়া চলবে না
- নতুন বাজেটে সুখবর, সস্তা হতে পারে ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য
- ২৮ বছর পর কংগ্রেসে ফিরতে পারেন মমতা,যা বলছে ভারতীয় গণমাধ্যম
- ‘আমার বিরুদ্ধে ৮০-৯০% আক্রমণ জুলাইপন্থীদের’
- ইসলামী ব্যাংকে হঠাৎ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক
- জাতীয় সংসদে বাজেটের আগে অর্থমন্ত্রীর বড় বার্তা
- জুলাই থেকে নতুন পে-স্কেল নিয়ে যা জানা গেল
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম








