ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

১৯ এপ্রিল এক নজরে স্বর্ণের নতুন দাম

২০২৬ এপ্রিল ১৯ ১১:৪১:৩৬
১৯ এপ্রিল এক নজরে স্বর্ণের নতুন দাম

নিজস্ব প্রতিবেদক: ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

বুধবার (১৫ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়। সমন্বিত এই দর অনুযায়ী রোববার (১৯ এপ্রিল) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে আন্তর্জাতিক ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৫৫ বার সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী—২২ ক্যারেট: ২,৫০,১৯৩ টাকা (প্রতি ভরি)

২১ ক্যারেট: ২,৩৮,৮২০ টাকা

১৮ ক্যারেট: ২,০৪,৭০৩ টাকা

সনাতন পদ্ধতি: ১,৬৬,৭৩৭ টাকা

এর আগে ৯ এপ্রিল বাজুস সর্বশেষ দাম সমন্বয় করেছিল, যেখানে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪,৪৩২ টাকা কমিয়ে ২,৪৭,৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে