ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে ইন্টারভিউ দিলেন সাড়ে পাঁচশ’ প্রার্থী

২০২৬ এপ্রিল ১৯ ১১:৫৬:০৫
সংরক্ষিত নারী আসনে ইন্টারভিউ দিলেন সাড়ে পাঁচশ’ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সদস্য মনোনয়নের জন্য চূড়ান্ত বাছাই প্রক্রিয়ার শেষ দিনে সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপি। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৫টি সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের এই সাক্ষাৎকার নেওয়া হয়।

শুক্রবার ৫টি বিভাগের ৪০০ জনের সাক্ষাৎকার নেওয়ার পর, শনিবার ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৫৪৫ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করা হয়। ৯৪৫টি মনোনয়ন ফরমের বিপরীতে এই বিশাল সংখ্যক প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নিতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ইন্টারভিউ সেশনে অংশ নেন।

মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীরা দলের প্রতি তাদের ত্যাগ ও দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন যে, দল যোগ্য ও ত্যাগী প্রার্থীদেরই মূল্যায়ন করবে।

একজন প্রার্থী বলেন, "আমি ১৭ বছর ধরে দলের জন্য আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছি। আশা করি আমার শ্রমের সঠিক মূল্যায়ন হবে।"

অন্য এক প্রার্থী জানান, সংসদের ভেতরে ও বাইরে নারীর ক্ষমতায়ন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে চান।

অনেকে আবার বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের সেবায় নিজেদের উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন।

সংসদে আসন বিন্যাস অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট মোট ৩৬টি সংরক্ষিত নারী আসন পাবে। এর মধ্যে বিএনপির ভাগেই থাকবে সিংহভাগ আসন। মনোনয়ন প্রক্রিয়া শেষে আগামী ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। পরবর্তীতে ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গুলশান কার্যালয় এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সাক্ষাৎকার পর্বটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এখন দলের চূড়ান্ত তালিকার দিকে তাকিয়ে আছেন শত শত নারী নেত্রী।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে