ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চিফ হুইপকে ব্ল্যাকমেইল; কনটেন্ট ক্রিয়েটর গ্রে/প্তার

২০২৬ এপ্রিল ১৯ ১০:১০:৩৭
চিফ হুইপকে ব্ল্যাকমেইল; কনটেন্ট ক্রিয়েটর গ্রে/প্তার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি-কে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিম-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা-এ করা সাইবার সুরক্ষা আইনের মামলায় আদালতে হাজির করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, একটি ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে চিফ হুইপকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হয় এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনশট পাঠিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়।

এ ঘটনায় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অভিযোগ স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

অন্যদিকে, পরিবারের অভিযোগ—কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনাও দেখা দিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে