ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বাংলাদেশ-ভারত কূটনীতিতে নতুন মোড়

২০২৬ এপ্রিল ১৯ ১৩:৫২:৩৮
বাংলাদেশ-ভারত কূটনীতিতে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে এবার সাবেক রেলমন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী-কে পাঠানোর পরিকল্পনা করছে নরেন্দ্র মোদি সরকার। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে পাঠানো হতে পারে।

নতুন এই নিয়োগ কার্যকর হওয়ার আগে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সম্মতি নেওয়া হবে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানানো হয়েছে।

প্রায় ৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী আগে ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে ২০২১ সালে দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন।

ভারতীয় গণমাধ্যমের দাবি, দীর্ঘদিন পর কোনো গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে একজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দেওয়ার বিষয়টি নতুন কূটনৈতিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার প্রবণতা বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে সাবেক সেনাপ্রধান দলবীর সিং সুহাগ ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সেশেলসে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ঢাকায় সম্ভাব্য এই নিয়োগকে ভারতীয় গণমাধ্যমগুলো নতুন কূটনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করছে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে