ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর

২০২৬ এপ্রিল ১১ ১৪:৪১:২৫
চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর-সংস্থায় শূন্যপদে প্রায় ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এসব নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শূন্যপদে নিয়োগের এই পরিকল্পনা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম জানান, ছয় মাসে কতজন নিয়োগ দেওয়া সম্ভব—সে বিষয়ে মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পরিকল্পনা জমা দেওয়া হয়েছে।

এদিকে, স্বাস্থ্যখাতে বড় নিয়োগের ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জাতীয় সংসদে জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, “সব মন্ত্রণালয়ের পরিকল্পনা পাওয়া গেছে, এখন বাস্তবায়নের কাজ চলছে।”

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বিশাল নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে সরকারের প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয় হতে পারে। এর মধ্যে চলতি অর্থবছরের শেষ চার মাসে প্রয়োজন হবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা এবং পরবর্তী অর্থবছরের শুরুতে আরও ৪ কোটি টাকা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ ৫০ হাজার সরকারি কর্মচারী কর্মরত আছেন। এর বিপরীতে প্রায় ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে