ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Sharenews24

যে কারণে হাসপাতালে মধ্যরাতে যুবদল নেতারা

২০২৬ এপ্রিল ১১ ১১:০৯:৪৪
যে কারণে হাসপাতালে মধ্যরাতে যুবদল নেতারা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে যুবদলের নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে মধ্যরাতে হাসপাতালে উপস্থিত হন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় এক ব্যক্তি মঈন উদ্দিন সিকেডি ইউরোলজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদা দাবি ও হুমকি দেন।

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুবদল নেতারা জানান, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। তারা বলেন, সংগঠনের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার দায় সংগঠন নেবে না এবং দোষী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করে আসছেন এবং একাধিকবার সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, হাসপাতালে প্রায় ৪০০ কর্মী কাজ করেন এবং রোগীদের সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, সংগঠনের কেউ এ ঘটনায় জড়িত নয়। অতীতে এমন বহু ঘটনায় দেখা গেছে, ব্যক্তিগতভাবে কিছু লোক সংগঠনের নাম ব্যবহার করছে।

অন্যদিকে, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, “যুবদলের কেউ চাঁদাবাজি করতে আসেনি, আসবেও না।” তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে দলবল নিয়ে হাসপাতালে গিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করা হচ্ছিল।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে