ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Sharenews24

কূটনীতিতে নতুন মোড়; হাসিনা-কামাল ইস্যুতে ঢাকার চাপ

২০২৬ এপ্রিল ০৯ ১১:১৭:০২
কূটনীতিতে নতুন মোড়; হাসিনা-কামাল ইস্যুতে ঢাকার চাপ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ অনুরোধ জানান। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহও উপস্থিত ছিলেন। বৈঠকে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে।

ড. খলিলুর রহমান বলেন, নবনির্বাচিত সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক সম্মান ও স্বার্থের ওপর নির্ভর করে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

তিনি আরও জানান, শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে উভয়পক্ষ একমত হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর গত ২১ নভেম্বর প্রথমবার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়। পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারও একই অনুরোধ পুনর্ব্যক্ত করে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো চূড়ান্ত জবাব পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে