ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

আমাকে মনোনয়ন না দেয়ায় বিএনপিকে ধন্যবাদ

২০২৬ এপ্রিল ০৭ ১৯:৪৫:৩৫
আমাকে মনোনয়ন না দেয়ায় বিএনপিকে ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানান। মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বক্তব্যে রুমিন ফারহানা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, “তিনি আমাকে পরম স্নেহে রাজনীতিতে এনেছিলেন। এই সংসদে তার অনুপস্থিতি এমন একটি অপূর্ণতা তৈরি করেছে, যা কখনো পূরণ হওয়ার নয়।”

রুমিন ফারহানা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা ও ভারসাম্যের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে সব কাজই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয়। বিএনপিও এই বিষয়ে ‘ভিশন ২০৩০’ এবং ‘৩১ দফা’ প্রস্তাব দিয়েছে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, রাষ্ট্রপতিকে স্বাধীনভাবে বক্তব্য দেওয়ার সুযোগ না দিলে ভারসাম্যের বিষয়টি কার্যকর হয় না।

নির্বাচনি লড়াইয়ের স্মৃতিচারণে রুমিন ফারহানা বলেন, অসংখ্য নেতাকর্মীর প্রতি তার কৃতজ্ঞতা আছে, যারা প্রতিকূলতা ও বহিষ্কারের ভয় উপেক্ষা করে তার পাশে দাঁড়িয়েছেন। তাদের অকৃত্রিম সমর্থন ও ভালোবাসা তাকে নির্বাচনে এগিয়ে নিয়ে গেছে।

বিএনপির কাছ থেকে দলীয় মনোনয়ন না পাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে উল্লেখ করে তিনি বলেন, “এটি আমাকে দেশজুড়ে মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা উপলব্ধি করার সুযোগ দিয়েছে। কেবল দলীয় মনোনয়নে নির্বাচন করলে এ অনুভূতি পাওয়া সম্ভব হতো না।”

শেষে রুমিন ফারহানা আবারও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, “তার অনুপস্থিতি সংসদে এমন একটি শূন্যস্থান তৈরি করেছে, যা কখনো পূরণ হওয়ার নয়।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে