গভর্নরের ঘোষণায় ইসলামী ব্যাংকিং সংস্কারে বড় পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: দেশে ইসলামী ব্যাংকিং খাতে সুশাসন ও শরিয়াহ পরিপালন জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর শরিয়াহ বোর্ডের সদস্যদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক শরিয়াহ বোর্ডকে পূর্ণ সুরক্ষা প্রদান করবে, যাতে তারা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারে।
সভাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে, শীর্ষক বিষয় ছিল ‘ইসলামী ব্যাংকিংয়ের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, পরিচালক ও কর্মকর্তারা, নবগঠিত বাংলাদেশ ব্যাংক শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্যরা, দেশের বিভিন্ন ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ও সদস্যরা। এছাড়া খ্যাতিমান আলেম ও শিক্ষাবিদরাও সভায় অংশগ্রহণ করেন।
গভর্নর স্বীকার করেন, অতীতে কিছু ইসলামী ব্যাংকে অর্থপাচারের ঘটনা ঘটেছে, যা যথাযথ তদারকির অভাবের কারণে। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং মূলত পণ্যভিত্তিক বা অ্যাসেট-ব্যাকড কাঠামোর ওপর পরিচালিত হওয়ার কথা, যা সঠিকভাবে বাস্তবায়িত হলে ক্ষতির সম্ভাবনা কম থাকে। তবে বাস্তবে কিছু ক্ষেত্রে ক্ষতি হয়েছে, যা গভীরভাবে পর্যালোচনার বিষয়।
শরিয়াহ বোর্ডকে ক্ষমতায়ন করার মাধ্যমে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব। গভর্নর বলেন, শরিয়াহ বোর্ডের সিদ্ধান্ত ও দিকনির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাতে কার্যকর তদারকি নিশ্চিত করা যায়।
সভায় আলেম-উলামা ও শরিয়াহ বিশেষজ্ঞরা প্রস্তাব দেন:
ইসলামী ব্যাংকিংয়ের তিনটি মূলনীতি নিশ্চিত করা: সুদমুক্ত, প্রতারণামুক্ত ও লাভ-ক্ষতির ঝুঁকি ভাগাভাগি।
শরিয়াহ সুপারভাইজরি কমিটি, শরিয়াহ সেক্রেটারিয়েট ও শরিয়াহ অডিট ব্যবস্থাকে শক্তিশালী করা।
শরিয়াহ কমিটিকে পরিচালনা পর্ষদের প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার আইনি ক্ষমতা দেওয়া।
বড় বিনিয়োগের জন্য কমিটির অন্তত তিন সদস্যের সম্মতি বাধ্যতামূলক করা।
ইসলামী ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন প্রণয়ন ও আলাদা ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালক নিয়োগ।
শরিয়াহ কমপ্লায়েন্স রেটিং চালু করা এবং বছরে অন্তত একবার বহিঃস্থ শরিয়াহ নিরীক্ষা।
পৃথক কোর ব্যাংকিং সিস্টেম চালু করা এবং ইসলামী মুদ্রাবাজার ও শরিয়াহসম্মত আর্থিক উপকরণ শক্তিশালী করা।
সভায় আরও বলা হয়, ইসলামী ব্যাংকিং বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ বাড়াতে ব্যাংকের উদ্যোগে লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র গড়ে তোলা। পাশাপাশি পরিচালনা পর্ষদ, শরিয়াহ বোর্ড ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য মানসম্মত প্রশিক্ষণ চালু করা হবে। আলিয়া ও কওমি মাদ্রাসার দক্ষ আলেমদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ইসলামী ব্যাংকিং গবেষণা ও কমপ্লায়েন্স বিভাগে যুক্ত করার প্রস্তাবও আসে।
গভর্নর সভার শেষে উল্লেখ করেন, ব্যাংকগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। শরিয়াহ বোর্ডের সদস্যরা স্বাধীনভাবে কাজ করবেন এবং তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সহায়তা দেবে।
সভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন: অধ্যাপক ড. আবু বকর রফিক, মুফতি শাহেদ রহমানী, ড. মোহাম্মদ মনজুরে ইলাহী, ড. মুফতি ইউসুফ সুলতান, মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ এবং দেশের বিভিন্ন ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ও সদস্যরা। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং ইসলামী চিন্তাবিদরাও উপস্থিত ছিলেন।
ওমর আলী/
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ





.jpg&w=50&h=35)


.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)
