ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর

২০২৬ এপ্রিল ০৭ ১৮:১০:৫৯
সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। মঙ্গলবার (৭ এপ্রিল) আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি আরও জানান, অর্থ ছাড়ের আগে চিকিৎসার প্রয়োজনীয়তা যাচাই করতে কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিক প্রক্রিয়া পরিচালনা করবে। যদি কোনো গ্রাহক অনুমোদিত অর্থ তুলতে সমস্যায় পড়েন, তারা সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের কাছে অভিযোগ করতে পারবেন।

শাহরিয়ার সিদ্দিকী বলেন, “গ্রাহকরা এত দিন যথেষ্ট ধৈর্য দেখিয়েছেন। অনুরোধ করছি, আরও কিছু সময় ধৈর্য রাখুন। সবাই তাদের অর্থ পাবেন। সরকারের আমানত সহায়তার অনুপাতে অর্থ ছাড় দেওয়া হচ্ছে।”

এর আগে ব্যাংক অর্থ ছাড়ের প্রাথমিক সীমা ছিল দুই লাখ টাকা। ধীরে ধীরে এই সীমা বাড়ানো হচ্ছে এবং ব্যাংকের ব্যবস্থাপনা শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে