ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

সি-১৩০ ধ্বংসের পর এবার প্রমাণ প্রকাশ করল ইরান

২০২৬ এপ্রিল ০৭ ১৬:৩৭:০২
সি-১৩০ ধ্বংসের পর এবার প্রমাণ প্রকাশ করল ইরান

নিজস্ব প্রতিবেদক: ইরানের দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে ভূপাতিত একটি মার্কিন সামরিক বিমানের বিষয়ে নতুন তথ্য প্রকাশ করেছে দেশটির আইন-প্রয়োগকারী বাহিনী ‘ফরাজা’।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এক ভিডিওতে বিধ্বস্ত মার্কিন সি-১৩০ সহায়ক বিমানের ধ্বংসাবশেষ, পাইলটের ব্যবহৃত নথি এবং বিভিন্ন সরঞ্জাম দেখানো হয়।

ইরানি কর্তৃপক্ষের দাবি, গত ৫ এপ্রিল দেশটির পুলিশের বিশেষ ইউনিটের গুলিতে বিমানটি ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রও জানায়, ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে বিমানটিকে লক্ষ্য করে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে।

ভিডিওতে পাইলটের কিছু ব্যক্তিগত নথি ও সরঞ্জাম দেখা গেছে। ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, ওই পাইলট একজন নারী ছিলেন।

ফরাজা জানিয়েছে, এই ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে অভিযানের নতুন দিক তুলে ধরা হয়েছে এবং তাদের বিশেষ বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির বিষয়টি স্পষ্ট হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে