ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

বিক্রেতা সঙ্কটে হল্টেড প্রায় দুই ডজন কোম্পানি

২০২৬ এপ্রিল ০৭ ১৫:৩৮:৪১
বিক্রেতা সঙ্কটে হল্টেড প্রায় দুই ডজন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ (০৭ এপ্রিল, ২০২৬) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে| এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৭ পয়েন্টে| আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৭৫টির, যার মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে প্রায় দুই ডজন বা ২২ কোম্পানি| ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে|

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ফ্যামিলিটেক্স, রিজেন্ট টেক্সটাইল, এটলাস বাংলাদেশ, লাভেলো আইস্ক্রিম, একমি পেস্টিসাইডস, রানার অটোমোবইলস, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং, বিআইএফসি, জিএসপি ফাইন্যান্স, বে-লিজিং, এপোলো ইস্পাত, তুংহাই নিটিং, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, মাইডাস ফাইন্যান্স, সি অ্যান্ড এ টেক্সটাইল, ইউনিয়ন ক্যাপিটাল, ফিনিক্স ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স|

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে ফ্যামিলিটেক্স এবং রিজেন্ট টেক্সটাইলের| আজ ডিএসইতে কোম্পানি ২টির মধ্যে ফ্যামিলিটেক্সের শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ রিজেন্ট টেক্সটাইলের ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ৩ টাকা ৩০ পয়সায় ও ৪ টাকা ৪০ পয়সায়|

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে এটলাস বাংলাদেশ ও লাভেলো আইস্ক্রিমের| আজ ডিএসইতে কোম্পানি ২টির মধ্যে এটালস বাংলাদেশের শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা বা ৯.৯৯ শতাংশ এবং লাভেলো আইস্ক্রিমের দর ৬ টাকা ৮০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ৭৩ টাকা ৮০ পয়সা ও ৭৪ টাকা ৯০ পয়সায়|

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে একমি পেস্টিসাইডসের| আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৩০ পয়সায়

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রানার অটোমোবইলসের ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৮০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৯.৫২ শতাংশ, ফাস ফাইন্যান্সের ২০ পয়সা বা ৯.৫২ শতাংশ, পিপলস লিজিংয়ের ২০ পয়সা বা ৯.৫২ শতাংশ, বিআইএফসির ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ, বে-লিজিংয়ের ৪০ পয়সা বা ৮.৮৯ শতাংশ, এপোলো ইস্পাতের ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলের ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ দর বেড়েছে|

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে