ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

লন্ডনে ইউনূস-তারেক সাক্ষাৎ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

২০২৬ এপ্রিল ০৭ ১৫:৩৭:৫৩
লন্ডনে ইউনূস-তারেক সাক্ষাৎ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের তারিখ নির্ধারণ করে এনেছিলেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, “বিএনপি এমন একটি দল, যারা ১৯৭১, ১৯৯০ এবং জুলাই-আগস্ট—এই তিনটি আন্দোলনের ‘ট্রফি’ নিজেদের ঘরে ধারণ করে।”

একইসঙ্গে তিনি বিরোধী দলগুলোর সমালোচনা করে বলেন, “অন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে এ ধরনের তিনটি আন্দোলনের দাবি একসঙ্গে দেখাতে পারবে না।”

মীর শাহে আলম আরও বলেন, “ক্যাপ্টেন কে—এই প্রশ্নের উত্তর ইতোমধ্যেই স্পষ্ট হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূস লন্ডনে গিয়ে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন এবং সেখান থেকেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে।”

তিনি দাবি করেন, ওই সিদ্ধান্তের ফলেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমান সংসদ গঠিত হয়েছে।

এ সময় তিনি অতীত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৮৬ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সঙ্গে অংশ নিয়েছিল, কিন্তু বিএনপি সে নির্বাচনে অংশ নেয়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে