ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

আল্টিমেটাম নিয়ে এমপিকে স্পিকারের কড়া জবাব

২০২৬ এপ্রিল ০৭ ১৫:১২:৪১
আল্টিমেটাম নিয়ে এমপিকে স্পিকারের কড়া জবাব

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলামকে উদ্দেশ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে দেওয়া সম্ভব নয়।”

মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় সংসদে নিন্দা জানান রফিকুল ইসলাম। তিনি অফিস সময়ের মধ্যেই মামলা প্রত্যাহার করে সাওদার মুক্তি দাবি করেন।

এ বিষয়ে স্পিকার বলেন, এটি কোনো ‘পয়েন্ট অব অর্ডার’ নয়। বিষয়টি নিয়ে বিরোধীদলের নেতার সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলায় নিজ বাসা থেকে জামায়াতকর্মী সাওদা সুমিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে