ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

সরকারবিরোধী পোস্টের জেরে গ্রে/প্তার—শেষ পর্যন্ত যা হলো

২০২৬ এপ্রিল ০৭ ১৫:০৭:৪৯
সরকারবিরোধী পোস্টের জেরে গ্রে/প্তার—শেষ পর্যন্ত যা হলো

নিজস্ব প্রতিবেদক: ভোলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নারী কর্মী বিবি সাওদা সুমি (৩৭)-এর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের ভোলা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম।

এর আগে গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সাওদা সুমি ওই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী।

পরদিন সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরে মঙ্গলবার আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন।

গ্রেপ্তারের আগে নিজের ফেসবুক আইডি ‘Sawoda Sumi’-তে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমরা চাইলে ইরান থেকে তেল আনতে পারি, তারা তো অনুমতি দিয়েছে, তাহলে দুই-তিন গুণ বেশি দামে কেন ভারত থেকে তেল আনতে হবে?”

এছাড়া তার অন্যান্য পোস্টেও সরকারের বিভিন্ন নীতির সমালোচনা দেখা গেছে।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার ক্রাইম ইউনিট (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে।

জিজ্ঞাসাবাদে তিনি এসব পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন এবং ভিউ বাড়ানোর উদ্দেশ্যে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে লিখেছেন বলে জানিয়েছেন।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।তবে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে