ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Sharenews24

পর্দার আড়ালের সিন্ডিকেট ভাঙছে; কোটি টাকার শেয়ার জব্দ

২০২৬ এপ্রিল ০৫ ১৫:১৯:৩৭
পর্দার আড়ালের সিন্ডিকেট ভাঙছে; কোটি টাকার শেয়ার জব্দ

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকমিশন (পিএসসি) সংশ্লিষ্ট বহুল আলোচিত প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মূলহোতা সৈয়দ আবেদ আলীসহ তার সহযোগীদের নামে থাকা পাঁচটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টের শেয়ার অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের আদেশ অনুযায়ী, অবরুদ্ধ অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে—আবেদ আলীর নিজের নামে একটি, আবু সোলাইমান মো. সোহেলের নামে দুটি, জাহাঙ্গীর আলমের নামে একটি এবং মো. মাহবুবুর রহমানের নামে একটি বিও অ্যাকাউন্ট।

রবিবার (৫ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

সিআইডির আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা একটি সংঘবদ্ধ প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য। তদন্তে জানা গেছে, এই চক্রটি ২০০৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ছিল এবং এর মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আরও জানা যায়, এই অবৈধ অর্থ দিয়ে আসামিরা বিপুল স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। এসব সম্পদ সংরক্ষণ ও তদন্তের স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর শেয়ার অবরুদ্ধ করা জরুরি বলে উল্লেখ করা হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে