ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৯৪ শিশু

২০২৬ এপ্রিল ০৪ ১২:২৬:০২
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৯৪ শিশু

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বাড়তে থাকায় শিশুদের মধ্যে আতঙ্ক ও মৃত্যু বেড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশু মারা গেছে। শুধু গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ চার জেলায় আরও ৪ শিশু মৃত্যুবরণ করেছে।

রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়েছে। সরকারের পক্ষ থেকে ২৯ মার্চ থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এতে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের ভ্যাকসিন প্রদান করা হবে।

চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা না দেওয়ায় শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। ভ্যাকসিন নেওয়ার ৩–৪ সপ্তাহের মধ্যে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, যা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়।

শিশু বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেছেন, জন্মের পর শিশুদের নিয়মিত টিকা না দিলে হাম ও নিউমোনিয়াসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ জন শিশু এবং কক্সবাজার জেলায় ২ জন শিশু হামের উপসর্গে মারা গেছে। ঢাকাসহ দেশের ৮ বিভাগে ৯৪৭ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নমুনা পরীক্ষায় ৪২ জনের হাম শনাক্ত হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে