ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

দোকান খোলা-বন্ধের সময়সূচি পুনর্বিবেচনার

২০২৬ এপ্রিল ০৪ ১১:২৬:৫৩
দোকান খোলা-বন্ধের সময়সূচি পুনর্বিবেচনার

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

সমিতির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, দোকানপাট সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হোক। পাশাপাশি, সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খোলার বিষয়টিও বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী এবং আড়াই কোটি কর্মচারীর জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকাসহ সারা দেশে দোকান ও শপিংমল বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে