ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

রবিবার থেকে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

২০২৬ এপ্রিল ০৩ ০৯:৩১:০৮
রবিবার থেকে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থেকে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার একগুচ্ছ ব্যয়সংকোচনমূলক পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচির পাশাপাশি ব্যাংক লেনদেনের সময়েও পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কাজ শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

বর্তমানে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং পরবর্তী অভ্যন্তরীণ কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে