ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

আটকে যাচ্ছে গণভোটসহ অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

২০২৬ এপ্রিল ০২ ২০:৩৯:০৪
আটকে যাচ্ছে গণভোটসহ অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা সংশ্লিষ্ট তিনটি অধ্যাদেশ বাতিলের প্রস্তাবও রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। প্রতিবেদনে বলা হয়, মোট ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে ১৬টি অধ্যাদেশ আপাতত বিল আকারে উত্থাপন না করার এবং পরে আরও যাচাই-বাছাই করে শক্তিশালী করে পুনরায় উত্থাপনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি চারটি অধ্যাদেশ সরাসরি রহিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া, বাতিল ও সংশোধনের সুপারিশসহ মোট ২০টি অধ্যাদেশের বিষয়ে বিরোধী দলীয় সদস্যরা নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়েছেন। নির্ধারিত সময় ১২ এপ্রিলের মধ্যে সংসদে অনুমোদন না পেলে এসব অধ্যাদেশের কার্যকারিতা বাতিল হয়ে যাবে।

অন্যদিকে, বাকি ১১৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু বিল আকারে এবং ১৫টি সংশোধনীসহ বিল হিসেবে উত্থাপনের সুপারিশ করা হয়েছে।

রহিতকরণের জন্য সুপারিশ করা চারটি অধ্যাদেশের মধ্যে রয়েছে— জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিমকোর্ট সচিবালয় সংক্রান্ত দুটি অধ্যাদেশ।

নতুনভাবে বিল আকারে পরবর্তীতে উত্থাপনের জন্য যেসব ১৬টি অধ্যাদেশ রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন, গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ।

এছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধন করে উত্থাপনের সুপারিশ করা হলেও সেগুলোর নির্দিষ্ট সংশোধনী কী হবে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেশ কিছু অর্থনৈতিক, প্রশাসনিক ও আইনগত অধ্যাদেশ হুবহু বিল আকারে সংসদে তোলার সুপারিশ করা হয়েছে, যা দ্রুত অনুমোদনের মাধ্যমে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এত সংখ্যক অধ্যাদেশ একসঙ্গে পর্যালোচনা ও পুনর্বিন্যাস দেশের আইন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে