ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

সিলেট বিভাগে

অনির্দিষ্টকালের বন্ধ সব পেট্রোল পাম্প

২০২৬ এপ্রিল ০২ ০৮:৪৮:১৩
অনির্দিষ্টকালের বন্ধ সব পেট্রোল পাম্প

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করার প্রতিবাদে বুধবার (১ এপ্রিল) রাত থেকে ধর্মঘট শুরু হয়েছে।

জুবায়ের আহমদ চৌধুরী বলেন, “মোবাইল কোর্টের নামে প্রতিদিনই পেট্রোল পাম্পে চাঁদাবাজি হচ্ছে। তেলের সরবরাহের স্বাভাবিক সমস্যা থাকলেও এমন অতিরিক্ত চাপের কারণে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়েছে।”

পাম্প মালিকরা অভিযোগ করেছেন, প্রশাসনের অতিরিক্ত বাধ্যবাধকতা যেমন ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোতে বিজিবি মোতায়েন এবং জরিমানা ব্যবস্থা তাদের জন্য ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

এর আগে বুধবার দুপুরে নগরের এ অ্যান্ড এ অ্যাসোসিয়েটস পেট্রোল পাম্পকে সরকার নির্ধারিত পরিমাণের বেশি পেট্রোল রাখার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনা করে সিলেট জেলা প্রশাসন ও র‌্যাব।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে