ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আয় কমেছে ৮ কোম্পানির

২০২৬ এপ্রিল ০২ ১৯:৩৯:৫৭
বিদ্যুৎ ও জ্বালানি খাতে আয় কমেছে ৮ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ জ্বালানি খাতের ২৩টি কোম্পানি রয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ২০টি কোম্পানি ৩১ ডিসেম্বর (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যানুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ৮টি কোম্পানির। একই সময়ে আয় বেড়েছে ৯টির এবং ধারাবাহিক লোকসানে ৩টি কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আয় কমে যাওয়া কোম্পানিগুলো হলো- ইস্টার্ন লুব্রিক্যান্টস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, যমুনা অয়েল, লুবরেফ বিডি, এমজেএল বিডি, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড এবং সামিট পাওয়ার।

ইস্টার্ন লুব্রিক্যান্টস

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১১ টাকা ৪৬ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ছিল ১৭ টাকা ৫৯ পয়সা।।

ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৭ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭৩ পয়সা।

যমুনা অয়েল

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ টাকা ৬৮ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৩ টাকা ৯২ পয়সা।

লুবরেফ বিডি

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৩ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৯ পয়সা।

এমজেএল বিডি

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২৩ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৬৬ পয়সা।

মেঘনা পেট্রোলিয়াম

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ টাকা ৯ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৮ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৭ টাকা ৮২ পয়সা।।

পাওয়ার গ্রিড

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৩৬ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ছিল ১ টাকা ৫৫ পয়সা।।

সামিট পাওয়ার

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫০ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭ পয়সা।

এসএখান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে