ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

‘শেষ ৬ বলে ১২ রান!’—পার্থের ব্যাখ্যা

২০২৬ মার্চ ৩১ ১৯:৪২:০৭
‘শেষ ৬ বলে ১২ রান!’—পার্থের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক : ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মঙ্গলবার জাতীয় সংসদে বলেন, গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে তরুণ প্রজন্মকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তিনি জুলাই বিপ্লবের কৃতিত্ব এককভাবে নেওয়ার প্রচেষ্টা সমালোচনা করে বলেন,"আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হন না।"

বিধি-৬২ তে আনা প্রস্তাবের ওপর আলোচনার সময় পার্থ বলেন, সংসদে কিছু কথাবার্তা শুনলে জুলাই বিপ্লবকে অবমূল্যায়ন করার চেষ্টা দেখা যাচ্ছে। তিনি বিরোধীদলকে উদাহরণ দিয়ে স্মরণ করান যে, “শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে ৩০০ রান আমরা সবাই মিলে করেছি।” অর্থাৎ, গণঅভ্যুত্থানে সব পক্ষের অবদান সমানভাবে স্বীকৃতি পাওয়া উচিত।

সংবিধান সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, কেন রেভ্যুলেশনারি গভর্মেন্ট করা হয়নি এবং কেন পুরোনো সংবিধান থেকে বের না হয়ে বর্তমান সংবিধান সংশোধনের পথে যাওয়া হয়েছে। এছাড়া তিনি বলেন, গণভোটে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভোটারদের সামনে আনা হলেও সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি।

পার্থের ভাষ্য অনুযায়ী, তরুণ প্রজন্মের দায়িত্ব হলো ইতিহাস ও গণঅভ্যুত্থানের অবদান সম্মিলিতভাবে ধারণ করা, বিভ্রান্তিমূলক বক্তব্যের দিকে না নজর দেওয়া।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে