ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

২০২৬ মার্চ ৩১ ১১:৫১:৫৬
বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র সোমবার (৩০ মার্চ) সংশ্লিষ্টদের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে এবং মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দায়ের করা হয়। শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক অভিযোগ করে বলেন, বিচারপতি ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, এক মামলায় সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার যুক্তিতর্ক উল্লেখ করা হয়েছিল, যা পরবর্তীতে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করে ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়। অভিযোগকারীর মতে, এটি ন্যায়বিচারের নীতির পরিপন্থি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে