ব্যাংক বাঁচাতে ছাপানো টাকা—সমাধান নাকি নতুন ঝুঁকি?
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ডজনখানেকের বেশি ব্যাংক থেকে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। এসব লুটপাটে এস আলম গ্রুপসহ কয়েকটি প্রভাবশালী গোষ্ঠীর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং গ্রাহকের আমানতের অর্থ ফেরত দিতেও হিমশিম খাচ্ছে।
এমন পরিস্থিতিতে ব্যাংক খাতকে টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ১২টি ব্যাংককে মোট ৬৮ হাজার ২৫০ কোটি টাকা ধার দিয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ আমলের সর্বশেষ গভর্নর আব্দুর রউফ তালুকদার-এর সময়ে দেওয়া হয় ১৭ হাজার ২৫০ কোটি টাকা এবং সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর-এর সময়ে দেওয়া হয় ৫১ হাজার কোটি টাকা। মূলত তিন মাস মেয়াদে দেওয়া এসব ঋণ এক বছর পার হলেও এখনো পরিশোধ হয়নি বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
যেসব ব্যাংক এ সুবিধা পেয়েছে, সেগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, এবি ব্যাংক, বেসিক ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।
এর মধ্যে আওয়ামী লীগ আমলে প্রথম পাঁচটি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। সরকার পরিবর্তনের পর এসব ব্যাংক ওই গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করা হয়। এক্সিম ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং প্রিমিয়ার ব্যাংক দীর্ঘদিন নিয়ন্ত্রণে ছিল এইচ বি এম ইকবালের পরিবারের।
খাত সংশ্লিষ্টদের মতে, লুটপাটের কারণে ব্যাংকগুলো সংকটে পড়েছে—এটি বাস্তবতা। তবে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে টাকা ছাপিয়ে সহায়তা দিচ্ছে, তাতে কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না। বরং প্রশ্ন উঠেছে—এভাবে আর কতদিন ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা সম্ভব। কিছু ব্যাংক একীভূত করা হলেও অগ্রগতি খুবই সীমিত।
সংকটের নেপথ্য চিত্র
আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাতের প্রকৃত দুরবস্থা আড়ালে ছিল। তবে ২০২২ সালের শেষদিকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ব্যাংকের ঋণ জালিয়াতির তথ্য প্রকাশ্যে এলে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে তারা ব্যাপকভাবে আমানত তুলে নিতে শুরু করে, যা ব্যাংকগুলোর তারল্য সংকটকে তীব্র করে তোলে।
এ অবস্থায় ব্যাংকগুলো বাধ্যতামূলক নগদ জমা (সিআরআর) ও সরকারি সিকিউরিটিজ (এসএলআর) সংরক্ষণেও ব্যর্থ হয়। এরপরও তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার বিভিন্ন সুবিধা দিয়ে ব্যাংকগুলোকে সচল রাখেন।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রতিটি ব্যাংকের বাংলাদেশ ব্যাংক-এ একটি চলতি হিসাব থাকে, যার মাধ্যমে সিআরআর, এসএলআর সংরক্ষণসহ আন্তঃব্যাংক লেনদেন সম্পন্ন হয়। সাধারণত এই হিসাবে ঘাটতি হওয়ার কথা নয়। কিন্তু সংকটকালে শরিয়াহভিত্তিক কয়েকটি ব্যাংকের চলতি হিসাব ঋণাত্মক করে লেনদেন চালানোর সুযোগ দেওয়া হয়—যা ছিল নজিরবিহীন।
আবারও টাকা ছাপানোর পথে
সরকার পরিবর্তনের পর নতুন গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নিয়ে এসব অনিয়ম বন্ধের ঘোষণা দেন। তিনি টাকা ছাপিয়ে সহায়তা না দেওয়ার অবস্থানও নেন। কিন্তু বাস্তবে ব্যাংকগুলো গ্রাহকের আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। ফলে কেন্দ্রীয় ব্যাংক আবারও টাকা ছাপিয়ে সহায়তা দিতে বাধ্য হয়।
কোন ব্যাংক কত পেল
সবচেয়ে বেশি অর্থ পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক—১৫ হাজার ৮১০ কোটি টাকা। এছাড়া এক্সিম ব্যাংক ১২ হাজার ১০ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক ১০ হাজার ৮৪১ কোটি, ন্যাশনাল ব্যাংক ১০ হাজার ৫৬৮ কোটি, ইউনিয়ন ব্যাংক ৫ হাজার ৪২০ কোটি এবং প্রিমিয়ার ব্যাংক ৫ হাজার কোটি টাকা পেয়েছে।
অন্যদিকে এবি ব্যাংক পেয়েছে ৪ হাজার ২৭০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক ৩ হাজার ৩ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংক ৬২৪ কোটি, আইসিবি ইসলামী ব্যাংক ২৫২ কোটি, পদ্মা ব্যাংক ২৫২ কোটি এবং বেসিক ব্যাংক ১৯৫ কোটি টাকা।
যেভাবে দেওয়া হয়েছে এই অর্থ
বাংলাদেশ ব্যাংক অর্ডারের ১৬ (৪) (ডি) এবং ১৭ (১) (বি) ধারা অনুযায়ী, ৯০ দিন মেয়াদে প্রায় সাড়ে ১১ শতাংশ সুদে এই অর্থ দেওয়া হয়েছে। ব্যাংকিং পরিভাষায় এটি ‘ওভারনাইট-ওডি’ সুবিধা হিসেবে পরিচিত। এ ঋণের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো সমমূল্যের ডিমান্ড প্রমিসরি নোট জমা দিয়েছে।
মিজান/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
