ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬
Sharenews24

ভাড়া দিতে না পেরে বাড়ি ছাড়লেন, হোটেলে থেকে বছরে সাশ্রয় ১৪ লাখ

২০২৬ মার্চ ২৯ ১০:৫৬:৪০
ভাড়া দিতে না পেরে বাড়ি ছাড়লেন, হোটেলে থেকে বছরে সাশ্রয় ১৪ লাখ

নিজস্ব প্রতিবেদক : ভাড়া দিতে না পেরে বাড়ি ছাড়তে বাধ্য হলেও ভিন্ন এক সিদ্ধান্তে বছরে প্রায় ১৪ লাখ টাকা সাশ্রয় করেছেন এক দম্পতি। নিউ ইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে তাদের এই ব্যতিক্রমী জীবনের গল্প তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পেন্সাকোলা শহরের বাসিন্দা মারান্ডা বোয়ার্স ও তার স্বামী জন আর্থিক সংকটে পড়েন, যখন কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হয়ে জন চাকরি হারান। সে সময় তিন কক্ষের বাড়ির জন্য প্রতি মাসে প্রায় ২৩০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৮১ হাজার টাকা) ভাড়া দেওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে।

এ পরিস্থিতিতে তারা খরচ কমানোর বিকল্প হিসেবে হোটেলে থাকার সিদ্ধান্ত নেন। একটি হোটেলে থাকতে তাদের সপ্তাহে খরচ হয় প্রায় ৩০৭ ডলার (প্রায় ৩৭ হাজার টাকা)। এই খরচের মধ্যেই বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, পার্কিং এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সুবিধা অন্তর্ভুক্ত থাকে। মারান্ডা জানান, তিনি ছয় মাসের জন্য কক্ষ বুক করেন, যা তাদের আর্থিক অনিশ্চয়তার সময়টাতে বড় সহায়তা দেয়।

বর্তমানে মারান্ডা নিজস্ব ব্যবসার মাধ্যমে সংসার চালাচ্ছেন। তার হিসাব অনুযায়ী, হোটেলে থাকার ফলে তারা প্রতি মাসে প্রায় ১০০০ ডলার (প্রায় ১ লাখ ২২ হাজার টাকা) সাশ্রয় করছেন। ফলে বছরে মোট সঞ্চয় দাঁড়াচ্ছে প্রায় ১২ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১৪ লাখ ৬৭ হাজার টাকা।

এই সঞ্চয় দিয়ে ভবিষ্যতে জমি কিনে ছোট একটি বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন মারান্ডা। তিনি বলেন, বড় বাড়ির পেছনে সব সঞ্চয় ব্যয় না করে তারা সাদামাটা জীবনযাপন করতে চান এবং নিজের মতো করে জীবন উপভোগ করতে আগ্রহী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে