ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬
Sharenews24

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত

২০২৬ মার্চ ২৯ ১০:৪২:২৬
সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে National Citizen Party (ন্যাশনাল সিটিজেন পার্টি—এনসিপি)। তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে দলটি একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে