ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬
Sharenews24

‘না ফেরার দেশে শামীম ওসমান’, যা বলছে ফ্যাক্টচেকার

২০২৬ মার্চ ২৮ ২৩:১৯:২৪
‘না ফেরার দেশে শামীম ওসমান’, যা বলছে ফ্যাক্টচেকার

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের বহু নেতাকর্মীর মতো দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান—এমন প্রেক্ষাপটে তাকে ঘিরে নতুন একটি গুজব ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার একটি ছবিসহ যমুনা টিভির আদলে তৈরি একটি ফটোকার্ড ব্যাপকভাবে প্রচারিত হতে দেখা যায়। সেখানে দাবি করা হয়, ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’।

তবে ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার-এর অনুসন্ধানে এ দাবিটি সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়েছে। তারা জানায়, যমুনা টিভি এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, ভাইরাল ফটোকার্ডে যমুনা টিভির নাম ব্যবহার করা হলেও সেটি তাদের অফিসিয়াল কনটেন্ট নয়। এ সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল খতিয়ে দেখেও এমন কোনো তথ্যের সত্যতা পাওয়া যায়নি।

আরও বিশ্লেষণে দেখা গেছে, আলোচিত ফটোকার্ডটির ফন্ট ও ডিজাইন যমুনা টিভির আসল ফটোকার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নকল ডিজাইনে এটি তৈরি করা হয়েছে।

এছাড়া দেশের অন্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্র থেকেও শামীম ওসমানের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ফলে নিশ্চিত হওয়া গেছে, যমুনা টিভির নামে ছড়ানো শামীম ওসমানের মৃত্যুসংক্রান্ত ফটোকার্ডটি সম্পূর্ণ বানোয়াট এবং বিভ্রান্তিকর।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে