ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬
Sharenews24

শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে যা জানাল মাউশি

২০২৬ মার্চ ২৮ ১৭:৫৭:৩৬
শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে যা জানাল মাউশি

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৈশাখী বোনাসের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বিল জমা দেওয়ার (সাবমিট) অপশন চালু করা হয়েছে, ফলে ভাতা পাওয়ার প্রক্রিয়া সহজ হয়েছে।

শুক্রবার মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী বোনাসের বিল জমা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট করতে পারলে দ্রুত ভাতা পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাই শিক্ষক-কর্মচারীদের নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে মার্চ মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে এ প্রস্তাব পাঠানো হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে