যে কারণে ডিভিডেন্ড কমেছে বিএটিবিসির
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ করদাতা প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) ২০২৫ অর্থবছরে ব্যবসায়িক কার্যক্রমে তীব্র সংকোচনের মুখে পড়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, বিক্রির পরিমাণ কমে যাওয়া, মূল্যস্ফীতিজনিত চাপ, কারখানা বন্ধের এককালীন খরচ এবং উচ্চতর আবগারি করের কারণে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ৬৭ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের (২০২৪) ডিসেম্বর শেষে কোম্পানিটি শেয়ারপ্রতি ৩২ টাকা ৪২ পয়সা আয় করেছিল। তবে ২০২৫ সালের ডিসেম্বর শেষে তা দাঁড়িয়েছে মাত্র ১০ টাকা ৮১ পয়সায়। আয় কমে যাওয়ার প্রভাব পড়েছে ডিভিডেন্ডে। ২০২৪ সালের জন্য কোম্পানিটি চমকপ্রদ ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলেও, ২০২৫ সালের জন্য তা কমে ৩০ শতাংশ ক ডিভিডেন্ডে সীমাবদ্ধ হয়েছে।
প্রান্তিকভিত্তিক আয়ের চিত্র (জানুয়ারি-ডিসেম্বর ২০২৫)কোম্পানির দেওয়া তথ্যানুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস ছিল ৫ টাকা ৮৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭ টাকা ৬৫ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যবধান আরও বেড়ে যায়। ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে যেখানে ইপিএস ছিল ৯ টাকা ৪৮ পয়সা, সেখানে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে তা ১ টাকা ৮০ পয়সা নেমে আসে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস দাঁড়ায় ৫ টাকা ৬৫ পয়সা, যা আগের বছরের একই সময়ের ৭ টাকা ৩৫ পয়সার তুলনায় কম। প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর) মিলিয়ে ইপিএস আগের বছরের ২৪ টাকা ৪৯ পয়সা থেকে কমে দাঁড়ায় ১৩ টাকা ৩৪ পয়সায়। পুরো বছর শেষে (২০২৫) এই আয় দাঁড়ায় ১০ টাকা ৮১ পয়সায়।
আয় কমার কারণ কী?কোম্পানির ব্যবস্থাপনা পক্ষ থেকে প্রতিটি প্রান্তিকের প্রতিবেদনে আয় কমার বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে:
১. বিক্রির পরিমাণ কমে যাওয়া: ২০২৫ সালের শুরুর দিক থেকেই কোম্পানিটির পণ্যের বিক্রির পরিমাণ কমতে থাকে, যা মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলে।২. মূল্যস্ফীতির প্রভাব: উৎপাদন খরচের বিভিন্ন ক্ষেত্রে মূল্যস্ফীতিজনিত সমন্বয়ের কারণে খরচ বেড়ে যায়।৩. ঢাকা কারখানা বন্ধের প্রভাব: ২০২৫ সালের জুলাই মাসে কোম্পানিটি তাদের ঢাকা কারখানার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেয় এবং যন্ত্রপাতি সাভার কারখানায় স্থানান্তর করে। এই জোরপূর্বক কারখানা বন্ধ, স্থানান্তর এবং পুনর্গঠনজনিত কারণে কোম্পানির পরিচালন মুনাফায় এককালীন ৭১৫ কোটি টাকার প্রভাব পড়ে।৪. উচ্চতর আবগারি কর পরিশোধ: এ সময়ে আবগারি করের হার বৃদ্ধি এবং সেই সংক্রান্ত উচ্চতর পরিশোধের কারণেও নগদ প্রবাহ এবং মুনাফা উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।
শেয়ারপ্রতি নগদ প্রবাহ ও সম্পদের অবস্থাশেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহের (নো-সিএফপিএস) চিত্রটিও বেশ ওঠানামা করেছে। ২০২৪ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে যা ধনাত্মক ২৬ টাকা ১৭ পয়সা ছিল, তা ২০২৫ সালের একই সময়ে ঋণাত্মক ২১ টাকা ৭০ পয়সায় নেমে আসে। তবে পুরো বছর শেষে (২০২৫) তা ৬ টাকা ১২ পয়সা ধনাত্মক অবস্থানে ফিরে আসে। কোম্পানি জানিয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে রপ্তানি আয় বৃদ্ধি এবং কম পরিশোধের কারণে নগদ প্রবাহ কিছুটা ভালো ছিল, তবে উচ্চতর আবগারি কর পরিশোধ এবং কম মুনাফার কারণে সার্বিক নগদ প্রবাহ আগের বছরের (৩২ টাকা ৭ পয়সা) তুলনায় ৮১ শতাংশ কমেছে।
শেয়ারপ্রতি সম্পদমূল্য (নেট অ্যাসেট ভ্যালু) ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ছিল ১০৬ টাকা ৮৮ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তা কমে দাঁড়ায় ১০২ টাকা ৫০ পয়সায়।
ডিভিডেন্ড ও এজিএমআয় ও নগদ প্রবাহের এই পতনের প্রেক্ষাপটে কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। আগামী ৩০ এপ্রিল ২০২৬ সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ডের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ এপ্রিল।
প্রতিবেদনটি প্রস্তুতকালে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে কার্যক্রম আরও দক্ষ করে তোলা এবং সাভার কারখানায় উৎপাদন স্থানান্তরের মাধ্যমে খরচ নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত থাকবে।
এসএ খান
পাঠকের মতামত:
- বাজেটে স্বস্তি দিতে এডিবি দিচ্ছে ২ হাজার ৭৫০ কোটি টাকা
- লাভের বদলে ক্ষতি, শেয়ারবাজার বিমুখতা বাড়ছে বিনিয়োগকারীদের
- বিএনপি নেতার গোয়ালঘরে ড্রামভর্তি পেট্রল, জরিমানা
- সঞ্চিত মুনাফা থেকে স্টক ডিভিডেন্ডে বাড়ছে পরিশোধিত মূলধন
- যে কারণে ডিভিডেন্ড কমেছে বিএটিবিসির
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- পদের গণ্ডি ছাড়িয়ে মানুষের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী
- কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষ দিলেন নেতানিয়াহুকে
- দেশের সব পেট্রোল পাম্পে এবার সরকারি ট্যাগ অফিসার নিয়োগ
- জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
- জ্বালানি সংকটের মাঝেই ট্রাম্পের বিতর্কিত মন্তব্য
- মায়ের শেষ ত্যাগে অলৌকিকভাবে বেঁচে গেল আলিফ
- মেয়েকে সব লিখে দিতে চান? আগে জেনে নিন ইসলামের বিধান
- মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই বড় সিদ্ধান্ত রাশিয়ার!
- রানা প্লাজা থেকে বেঁচেও শেষ রক্ষা হলো না নাসিমার
- এবার মাঝনদীতে ফেরিতে আগুন
- এক লাফে ৬,৫৯০ টাকা কম! সোনার নতুন দামে চমক
- শপথের ২৪ ঘণ্টার মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার
- ১২ ঘণ্টায় ৬ বার ভূমিকম্পে কাঁপল এশিয়ার দেশটি
- জ্বালানি সংকট নিয়ে বড় ঘোষণা
- বিসিএস ক্যাডার থেকে বরখাস্ত—শেষ মুহূর্তে যা বললেন আজিজ
- শ্রদ্ধা জানাতে গিয়ে মডেল গ্রেফতার, আদালতে রিমান্ড মঞ্জুর
- আ.লীগকে ফেরাতে জাতিসংঘের উদ্যোগ জানা গেলো সত্যতা
- সারা দেশের জন্য দুঃসংবাদ
- বিনা খরচে জর্ডান যাওয়ার সুযোগ
- একটি রড যেভাবে বহু মানুষের বাঁচার পথ বন্ধ করে দিল
- পূর্বাচলে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রি
- মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য বড় পরিবর্তন
- আয়াতুল্লাহ খামেনির ছবি প্রকাশ করল ইরান
- আসছে ‘ফুয়েল কার্ড’, যেসব সুবিধা পাবেন চালকরা
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শপথগ্রহণ
- একসঙ্গে চিরনিদ্রায় বাবা-মা ও দুই সন্তান
- হাত ফসকে বেরিয়ে যাওয়া গু/লিতে মৃ/ত্যুর মুখে পড়ল ছিনতাইকারী
- কসম ভাঙলে কাফফারা দিতে না পারলে কী হবে!
- যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাঝেও ইরানের দৈনিক আয় শুনে অবাক হবেন
- সরকারি কর্মচারীদের জন্য বড় ধাক্কা!
- শেয়ারবাজারে আলোচনায় উচ্চ ডিভিডেন্ডের ১৩ কোম্পানি
- শেয়ারবাজার অনিয়মে বিএসইসি কর্মকর্তাদের ভূমিকা তদন্তে কমিটি
- ট্রাম্পের এক ঘোষণায় তেলের দামে ধস
- ইরানের ‘উপহার’-এ বদলে গেল ট্রাম্পের সিদ্ধান্ত!
- চালক নাকি হেলপার? বাসডুবির রহস্যে নতুন মোড়
- শেষ কথাটাই সত্যি হলো—‘আর দেখা হবে না’
- পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন সাবেক এমপি
- অস্ট্রেলিয়ার ক্ষোভ প্রকাশ, ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
- মিরাজকে নিয়ে পোস্ট দিলেন জাকির নায়েক
- একসঙ্গে ২২ ব্যাংকে বড় ধাক্কা!
- বাজুসের নতুন ঘোষণা—সোনার দামে বড় পরিবর্তন
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান
- একসঙ্গে এনসিপির চার নেতার পদত্যাগ
- এপ্রিলে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি
- ডেটলাইন ৩১ মার্চ : সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- হাসনাত আব্দুল্লাহর জীবনের অবিস্মরণীয় সহায়ক
- ওষুধ খাতে ৯ কোম্পানির ইতিবাচক প্রবৃদ্ধি
- দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে প্রকৌশল খাতের ৬ কোম্পানির
- অনিয়মের অভিযোগে শেয়ারবাজারের চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত
- শেয়ারবাজারে আলোচনায় উচ্চ ডিভিডেন্ডের ১৩ কোম্পানি
- একসঙ্গে ২২ ব্যাংকে বড় ধাক্কা!
- পেলের রেকর্ড ভেঙে মেসির নতুন ইতিহাস
- চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ১০ মিলিয়ন ডলারের রপ্তানি চুক্তি এমকে ফুটওয়্যারের
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় সহযোগিতার আশ্বাস
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের ৪ কোম্পানি
- দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে প্রকৌশল খাতের ১৬ কোম্পানির
- মুনাফা থেকে লোকসানে বস্ত্র খাতের ৬ কোম্পানি
- দ্বিতীয় প্রান্তিকে লোকসানে প্রকৌশল খাতের ১১ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লাভের বদলে ক্ষতি, শেয়ারবাজার বিমুখতা বাড়ছে বিনিয়োগকারীদের
- সঞ্চিত মুনাফা থেকে স্টক ডিভিডেন্ডে বাড়ছে পরিশোধিত মূলধন
- যে কারণে ডিভিডেন্ড কমেছে বিএটিবিসির
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম






.png&w=50&h=35)




