ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Sharenews24

আ.লীগকে ফেরাতে জাতিসংঘের উদ্যোগ জানা গেলো সত্যতা 

২০২৬ মার্চ ২৭ ১৮:০৫:৪০
আ.লীগকে ফেরাতে জাতিসংঘের উদ্যোগ জানা গেলো সত্যতা 

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়— “আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে ফিরিয়ে আনতে জাতিসংঘ পদক্ষেপ নিচ্ছে” এবং এটি নাকি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান-এর বক্তব্য।

তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজনীতিতে ফেরা নিয়ে জাতিসংঘ কোনো পদক্ষেপ নিচ্ছে—এমন বক্তব্য ফজলুর রহমান কখনো দেননি।

ভাইরাল পোস্টগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা সূত্র পাওয়া যায়নি। বিষয়টি সত্য হলে দেশি-বিদেশি গণমাধ্যমে তা গুরুত্বসহকারে প্রকাশ পেত, কিন্তু কোথাও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক সংবেদনশীল ইস্যুতে এ ধরনের ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করে।

সুতরাং, ফজলুর রহমানের নামে প্রচারিত উক্ত বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে