ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Sharenews24

একটি রড যেভাবে বহু মানুষের বাঁচার পথ বন্ধ করে দিল

২০২৬ মার্চ ২৭ ১৫:৩৯:৩১
একটি রড যেভাবে বহু মানুষের বাঁচার পথ বন্ধ করে দিল

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে বুধবার (২৫ মার্চ) বিকেলে পদ্মা নদীতে ‘সৌহার্দ্য’ পরিবহনের যাত্রীবাহী বাস পড়ে গেলে ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। তবে যাত্রীদের ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, এই শোকাবহ ঘটনার পেছনে বাসের জানালার মাঝখানে থাকা একটি লোহার রড বা পাইপ ছিল অন্যতম কারণ।

দুর্ঘটনার সময় অনেক যাত্রী জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু রডের কারণে এক বড় অংশ যাত্রী বাহিরে বের হতে পারেননি। উদ্ধারকারীরা জানিয়েছেন, এই রড না থাকলে নিহতের সংখ্যা অর্ধেকেরও কম হতে পারত।

এ বিষয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং বিশেষজ্ঞরা বলছেন, এই রডটি ফিটনেস বা সরকারি অনুমোদিত নকশার অংশ নয়। এটি মূলত বাস মালিক বা সংশ্লিষ্টরা পর্দা টানানোর জন্য বা যাত্রীদের মাথা বের না করার উদ্দেশ্যে বসান।

বুয়েটের অধ্যাপক শামসুল হক বলেন, “দুর্ঘটনার সময়ে এই রড একজন পূর্ণবয়স্ক মানুষের জানালা দিয়ে বের হওয়া প্রায় অসম্ভব করে দিয়েছে। গণপরিবহনের নকশা এমন হওয়া উচিত যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত বের হওয়া যায়।”

ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করলে, ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাসে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন।

বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের রড বা বাসের অভ্যন্তরীণ কাঠামো কঠোরভাবে পরীক্ষা করা হবে এবং জরুরি সময়ে বের হওয়ার পথ বন্ধকারী যেকোনো অবৈধ কাঠামো অপসারণ না করা পর্যন্ত ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে