ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬
Sharenews24

এসএসসি পরীক্ষায় বড় পরিবর্তন আসছে

২০২৬ মার্চ ২৫ ১৬:০২:৩১
এসএসসি পরীক্ষায় বড় পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের এসএসসি পরীক্ষায় বিষয়সংখ্যা কমানো সম্ভব কি না, তা পর্যালোচনার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলনের সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এসএসসি পরীক্ষায় বিষয় কমানো যায় কি না সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কমিটির সুপারিশ ও প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে