ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬
Sharenews24

প্রশাসনে বড় পরিবর্তন! পদোন্নতি পেলেন ২৬৪ কর্মকর্তা

২০২৬ মার্চ ২৫ ০৯:৩২:০৮
প্রশাসনে বড় পরিবর্তন! পদোন্নতি পেলেন ২৬৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা এখন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে উন্নীত হবেন। এর ফলে তারা মাসিক ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত বেতন-ভাতা পাবেন।

সূত্র জানায়, সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর অধীনে অনুষ্ঠিত সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ভিত্তিতে এসব কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে যোগদান করতে হবে। তবে নতুন করে কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা তাদের বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে