ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Sharenews24

জ্বালানি সংকটের মধ্যে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৬ মার্চ ২৪ ১৭:৫০:১৫
জ্বালানি সংকটের মধ্যে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই পরিস্থিতি সামাল দিতে ভারতের কাছ থেকে জ্বালানি সহায়তা চেয়েছিল ঢাকা, যার বিপরীতে নয়াদিল্লির পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে। জ্বালানি নিরাপত্তার পাশাপাশি দুই দেশের কূটনৈতিক ও আইনি সহযোগিতার বিষয়েও ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, ভারতে গ্রেফতার হওয়া শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনস্যুলার অ্যাক্সেস পায়নি বাংলাদেশ। তবে দ্রুতই এই অনুমতি মিলবে বলে সরকার আশাবাদী। এসব অপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনাকে বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যদের ফিরিয়ে আনার বিষয়ে দেশটির হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে শামা ওবায়েদ বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সুরক্ষায় সকল মিশন সার্বক্ষণিকভাবে কাজ করছে। বর্তমানে ইরানে অবস্থানরত ২ হাজারেরও বেশি বাংলাদেশি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। তারা যদি নিজ দেশে ফিরতে চান, তবে সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।

ব্রিফিংয়ের শেষ পর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টিও সামনে আনেন। তিনি জানান, দীর্ঘদিনের এই দাবি পূরণে এবং বিশ্বদরবারে গণহত্যার স্বীকৃতি আদায়ে বর্তমান সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সামগ্রিকভাবে দেশের জ্বালানি নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়াগুলো এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে