ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬

২৪ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ মার্চ ২৪ ১৪:৩৮:৩৪
২৪ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার (২৪ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছে ৫টি মিউচুয়াল ফান্ড। এগুলো হলো—আল-আরাফাহ ইসলামী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড , আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান , এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এবং প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড । এই ৫টি প্রতিষ্ঠানের ইউনিট দর ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ অটোকারস লিমিটেড এবং রানার অটোমোবাইলস পিএলসি । প্রতিষ্ঠান দুটির শেয়ার দর যথাক্রমে ১৪ টাকা ৬০ পয়সা ও ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড এর শেয়ার দর ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ৯.৬২ শতাংশ এবং গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ৯.৩৭ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে