ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬
Sharenews24

যুদ্ধ কতদিন চলবে, জানালেন নেতানিয়াহু

২০২৬ মার্চ ২২ ২০:৫৭:৪১
যুদ্ধ কতদিন চলবে, জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইসরাইল সংঘাতের উত্তপ্ত প্রেক্ষাপটে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিব্রু ও ইংরেজি—দুই ভাষায় দেওয়া এই বক্তব্যের তথ্য জানা গেছে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে।

এই ভাষণ এমন এক সময়ে এসেছে, যখন দেশের ভেতরেই ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা এবং চলমান যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে—তা নিয়ে প্রশ্ন ও উদ্বেগ বাড়ছে।

হিব্রু ভাষায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরাদ ও ডিমোনা শহরে ১৮০ জন আহত হলেও কোনো প্রাণহানি না হওয়াকে তিনি ‘অলৌকিক ঘটনা’ হিসেবে দেখছেন।

একই সঙ্গে নাগরিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি যতদিন দাবি করবে, ততদিন এই যুদ্ধ চালিয়ে যাওয়া হবে।

অন্যদিকে, ইংরেজি ভাষণের অংশে তিনি ইরানের ধ্বংস অবশ্যম্ভাবী বলে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মতো কঠোর অবস্থান তুলে ধরে বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের পক্ষ হয়ে এই লড়াই করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই জোটে যুক্ত হওয়ার আহ্বানও জানান।

তবে এই অবস্থান নেতানিয়াহুর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ যুদ্ধের শুরুতে তিনি দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অনেকটাই দুর্বল করা হয়েছে। বাস্তবে দেখা যাচ্ছে, হামলার তীব্রতা কমেনি, বরং আরও বেড়েছে।

এতে করে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম কতদিন কার্যকর থাকবে—তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও গভীর হচ্ছে। সূত্র: আল জাজিরা

শিহাব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে