ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬
Sharenews24

‘শান্তির চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে’—জাতিসংঘ মহাসচিব

২০২৬ মার্চ ২১ ০৬:১৭:৩১
‘শান্তির চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে’—জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামানোর প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভূমিকাকেই নির্ধারক হিসেবে দেখছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মতে, যুদ্ধের অবসান হবে কি না, তা এখন অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটনের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এই মন্তব্য তিনি সম্প্রতি পলিটিকো ইউরোপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে করেন।

গুতেরেস বলেন, চলমান এই যুদ্ধের দ্রুত সমাপ্তি জরুরি। তার বিশ্বাস, সংঘাত থামানোর সক্ষমতা বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। তবে শান্তি প্রতিষ্ঠা বাস্তবায়ন হবে কি না, তা নির্ভর করছে দেশটির রাজনৈতিক সদিচ্ছার ওপর।

তিনি আরও উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সংশ্লিষ্ট পক্ষগুলোকে বোঝাতে পারেন যে যুদ্ধের আর প্রয়োজন নেই, তাহলেই পরিস্থিতির পরিবর্তন সম্ভব হতে পারে।

সংঘাতে জড়িত পক্ষগুলোর লক্ষ্য নিয়েও কথা বলেন জাতিসংঘ প্রধান। তার বিশ্লেষণে, ইসরায়েল চায় ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করে দিতে এবং দেশটির শাসনব্যবস্থায় পরিবর্তন আনতে। বিপরীতে ইরানের লক্ষ্য হচ্ছে যত দীর্ঘ সময় সম্ভব প্রতিরোধ গড়ে তুলে প্রতিপক্ষের সর্বোচ্চ ক্ষতি করা।

গুতেরেসের মতে, এই সংকট নিরসনের মূল চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে এবং যুদ্ধ শেষ করার সময় এসেছে—তাহলেই শান্তির পথ উন্মুক্ত হতে পারে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে