ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
Sharenews24

রবীন্দ্র সরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ

২০২৬ মার্চ ২০ ১৫:৫২:৩২
রবীন্দ্র সরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নাগরিক উদ্যোগে আয়োজন করা তিনদিনব্যাপী ঈদ উৎসবের প্রথম দিনের কার্যক্রম শুরু হচ্ছে আজ রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে।

দিনভর চলা মেহেদী উৎসবের পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে গান পরিবেশন করবেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ।

ঈদ উৎসবের আয়োজক কমিটি জানিয়েছে, এই আয়োজনের লক্ষ্য ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা।

প্রথম দিনে রবীন্দ্র সরোবরে মেহেদী উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে উৎসবের সূচনা হবে।

ঈদের দিন অনুষ্ঠিত হবে রঙিন ঈদ মিছিল, যা হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নাগরিক অংশগ্রহণে শহরের ঐতিহ্যবাহী ঈদ উদযাপনের স্মৃতি ফিরে আনবে।

উৎসবের শেষ দিনে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মাধ্যমে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করবে।

আয়োজকরা জানিয়েছেন, ঢাকায় ঐতিহাসিকভাবে ঈদ ছিল নাগরিক মিলন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আনন্দ ভাগাভাগির একটি বড় উপলক্ষ। সেই ঐতিহ্যকে ধরে রেখে নাগরিক অংশগ্রহণে এই তিনদিনব্যাপী ঈদ উৎসব আয়োজন করা হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে