ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
Sharenews24

দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

২০২৬ মার্চ ২০ ১৫:৪৭:৫৪
দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আনন্দে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষসহ বিশ্বের সব মুসলিম ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক।”

তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর এটি আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস আমাদের যে আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দিয়েছে, তার প্রতিফলন ঘটুক আমাদের প্রাত্যহিক জীবনে। ভেদাভেদ ভুলে সাম্য ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের এই খুশি ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। এই আনন্দ হোক সবার জন্য কল্যাণময় ও উৎসবমুখর।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে