ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
Sharenews24

আইজিপির নামে বিভ্রান্তিকর ফটোকার্ড, সতর্ক করল পুলিশ

২০২৬ মার্চ ২০ ১৪:৪৮:৫০
আইজিপির নামে বিভ্রান্তিকর ফটোকার্ড, সতর্ক করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের নাম ব্যবহার করে একটি বিতর্কিত বক্তব্য প্রচার করা হচ্ছে। তবে পুলিশ সদর দপ্তর স্পষ্ট করে জানিয়েছে, আইজিপি এ ধরনের কোনো মন্তব্য করেননি।

পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে শুক্রবার সকালে জানানো হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তিরা একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এতে বলা হচ্ছে, “কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি- ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট।” তবে এই বক্তব্যের সঙ্গে আইজিপির কোনো সংশ্লিষ্টতা নেই এবং তিনি এরূপ কোনো কথা বলেননি বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বা ভুয়া ছবি দেখে বিভ্রান্ত হবেন না। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। পুলিশ সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই ধরনের কোনো বক্তব্য আইজিপি মহোদয় দেননি এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচার থেকে সতর্ক থাকতে হবে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের নাম ব্যবহার করে একটি বিতর্কিত বক্তব্য প্রচার করা হচ্ছে। তবে পুলিশ সদর দপ্তর স্পষ্ট করে জানিয়েছে, আইজিপি এ ধরনের কোনো মন্তব্য করেননি।

পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে শুক্রবার সকালে জানানো হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তিরা একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এতে বলা হচ্ছে, “কনস্টেবল, এসআই, ওসি, এসপি, ডিআইজি- ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেব না। দেশকে নিরাপত্তা দিতে আমরাই যথেষ্ট।” তবে এই বক্তব্যের সঙ্গে আইজিপির কোনো সংশ্লিষ্টতা নেই এবং তিনি এরূপ কোনো কথা বলেননি বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বা ভুয়া ছবি দেখে বিভ্রান্ত হবেন না। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। পুলিশ সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই ধরনের কোনো বক্তব্য আইজিপি মহোদয় দেননি এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচার থেকে সতর্ক থাকতে হবে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

রে