ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
Sharenews24

যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য ব্রাজিল প্রেসিডেন্টের

২০২৬ মার্চ ২০ ১২:১৬:২৫
যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য ব্রাজিল প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান ও পররাষ্ট্রনীতির সমালোচনায় সরব হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি ওয়াশিংটনের আচরণকে আধিপত্যবাদী হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন।

ডোনাল্ড ট্রাম্প-এর সময়কালে যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে লুলা বলেন, মার্কিনরা এমনভাবে আচরণ করছে যেন পুরো পৃথিবী তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আন্তর্জাতিক সংঘাত মোকাবিলায় যুক্তরাষ্ট্রের একক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতারও সমালোচনা করেন তিনি। লুলার মতে, কোনো দেশ নিজেকে বৈশ্বিক নিয়ন্ত্রক মনে করলে আন্তর্জাতিক ভারসাম্য বিঘ্নিত হয়।

এ প্রসঙ্গে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন এবং সংস্থাটিকে আরও শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান।

লুলা মনে করেন, এই পরিষদের প্রধান দায়িত্ব হওয়া উচিত যুদ্ধ প্রতিরোধ করা। কিন্তু বর্তমান বাস্তবতায় সংস্থাটি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব আর একক কোনো শক্তির অধীনে নেই। তাই শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বহুপাক্ষিক আলোচনা ও আন্তর্জাতিক আইন অনুসরণের বিকল্প নেই।

সবশেষে তিনি সতর্ক করে বলেন, বিশ্ব শক্তিগুলো যদি এখনই সংঘাতমুখী নীতি থেকে সরে না আসে, তবে বৈশ্বিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে