ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
Sharenews24

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা ইরানের

২০২৬ মার্চ ২০ ১১:৪২:৩২
ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা ইরানের

আন্তর্জাতিকডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

শুক্রবার (২০ মার্চ) ভোরে প্রকাশিত আল জাজিরা-এর এক প্রতিবেদনে জানানো হয়, পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে তেহরান দাবি করেছে।

ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তাদের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-এর নিহত সদস্যদের স্মরণে এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা পরিচালিত হয়েছে।

তবে হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো প্রাণহানি ঘটেছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-কে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র টর্পেডো হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে তেহরান। ভারতের সামরিক মহড়া শেষে দেশে ফেরার পথে জাহাজটি এই হামলার শিকার হয় এবং এতে ৮০ জনের বেশি নৌসদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলি বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন, যা এই সংঘাতকে আরও উসকে দিয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে