ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Sharenews24

যেসব দেশে ভ্রমণে ভিসা লাগবে না বাংলাদেশিদের

২০২৬ মার্চ ১৯ ২১:৪১:৪৭
যেসব দেশে ভ্রমণে ভিসা লাগবে না বাংলাদেশিদের

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আন্তর্জাতিক ভ্রমণ আরও সহজ হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে এখন ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পাচ্ছেন তারা, যেখানে ভ্রমণের জন্য আলাদা কোনো ভিসা ফি বা অনুমতির প্রয়োজন নেই—শুধু বৈধ পাসপোর্টই যথেষ্ট।

বর্তমানে ভিসা ছাড়াই বার্বাডোস, বাহামাস, ভুটান, মাইক্রোনেশিয়া, গ্রানাডা, গাম্বিয়া, হাইতি, জামাইকা, কুক আইল্যান্ডস, ডোমিনিকা, ফিজি, কিরিবাতি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মাদাগাস্কার, মন্টসেরাট, নিয়ু, ভার্জিন আইল্যান্ডস, রুয়ান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ভানুয়াতু ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা।

অন্যদিকে, কিছু দেশে পৌঁছানোর পরই অন-অ্যারাইভাল ভিসা গ্রহণের সুযোগ রয়েছে। এই তালিকায় রয়েছে বলিভিয়া, বুরুন্ডি, কাবো ভার্দে, জিবুতি, গিনি-বিসাউ, কম্বোডিয়া, কোমোরোস, মৌরিতানিয়া, মোজাম্বিক, মালদ্বীপ, নেপাল, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তিমুর-লেসতে, টুভ্যালু এবং সামোয়া।

এছাড়া কয়েকটি দেশে ভ্রমণের আগে অনলাইনের মাধ্যমে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নেওয়া বাধ্যতামূলক। কেনিয়া ও শ্রীলংকায় যেতে হলে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সব মিলিয়ে, ভিসা প্রক্রিয়ার ঝামেলা কমে যাওয়ায় বাংলাদেশিদের জন্য বিদেশ ভ্রমণ এখন আগের চেয়ে অনেক বেশি সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে