ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Sharenews24

সঠিকভাবে জাকাত আদায় না করলে কী শাস্তি হতে পারে?

২০২৬ মার্চ ১৯ ১৭:৪৮:১৬
সঠিকভাবে জাকাত আদায় না করলে কী শাস্তি হতে পারে?

অনলাইন ডেস্ক: ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি হলো জাকাত, যা সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধনী ব্যক্তির সম্পদে দরিদ্র মানুষের অধিকার রয়েছে—এই ন্যায়ভিত্তিক নীতিকে প্রতিষ্ঠিত করতেই জাকাতের বিধান দেওয়া হয়েছে।

কেউ যদি জাকাত ফরজ হওয়ার বিষয়টি অস্বীকার করে, তাহলে সে ইসলামের মূলধারা থেকে বিচ্যুত বলে গণ্য হবে। আর যারা এটি ফরজ হিসেবে স্বীকার করেও কৃপণতা বা অবহেলার কারণে আদায় করে না, তারা মারাত্মক গুনাহে লিপ্ত হয়। এ ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব রয়েছে তাদের কাছ থেকে জাকাত আদায় নিশ্চিত করা।

এ বিষয়ে মুহাম্মদ (সা.) বলেছেন, “আমি মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল, নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে।”

একইভাবে হজরত আবু বকর সিদ্দীক (রা.) দৃঢ়ভাবে ঘোষণা করেছিলেন, “আল্লাহর কসম! তারা যদি একটি মেষশাবকের জাকাত দিতেও অস্বীকৃতি জানায়, তবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব।”

জাকাত আদায়ে অবহেলা করা ব্যক্তিদের জন্য দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহতায়ালা সূরা তাওবা-তে বলেছেন, “যারা স্বর্ণ ও রৌপ্য সঞ্চয় করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।”

হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন যারা জাকাত আদায় করেনি, তাদের সঞ্চিত স্বর্ণ-রৌপ্য আগুনে উত্তপ্ত করে কপাল, পার্শ্বদেশ ও পিঠে দাগ দেওয়া হবে। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে, যে জাতি জাকাত প্রদান থেকে বিরত থাকে, আল্লাহ তাদের ওপর বৃষ্টি বন্ধ করে দেন।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে